ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

আপলোড সময় : ২০-১০-২০২৬ ১১:২১:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৬ ১১:২১:৪৬ পূর্বাহ্ন
বাস-ট্রাক সংঘর্ষে নিহত  ১৪ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ৯ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো  হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ