ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১২:৩৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১২:৩৩:৩৩ অপরাহ্ন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে রমনা বিভাগ থেকে ২৯ জন, লালবাগ বিভাগ থেকে ৪০ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭২ জন, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৩১ জন, গুলশান বিভাগ থেকে ৩৭ জন, উত্তরা বিভাগ থেকে ৩৮ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬.১৭ গ্রাম হিরোইন, ৫০০ গ্রাম তামার তার, ১ হাজার পিস সাবান এবং ৩টি চুরি যাওয়া বা ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ