ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৫:১৮:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৫:১৮:০০ অপরাহ্ন
যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় মো. কাউছার আলম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত কাউছার কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা এবং স্থানীয় নেতা কবিরের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ছত্রখিল এলাকায় অবস্থানকালে কাউছারের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও উত্তেজনা দেখা দেয়।
তবে কী কারণে কাউছারকে হত্যা করা হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
কাউছার হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ