ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৪:২৮:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৪:৩৯:১৬ অপরাহ্ন
বিএসএফের  আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে আটক পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। 
বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে অবগত করেন।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তবর্তী মেইন পিলার ২০৫৯-এর কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং বিএসএফ ৪৯ ব্যাটালিয়ন এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডারপর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। 
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপন নিশ্চিত করতে যশোরের সীমান্ত এলাকা ও শহরের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ২২২টি মণ্ডপে ২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি মণ্ডপে বিজিবি সদস্যরা দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম চালাচ্ছেন।
মোতায়েন করা সদস্যরা ৫২টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এপিসি প্লাটুন ও কে-নাইন ডগ স্কোয়াডও থাকবে বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বাসসকে বলেন, কোনো দুষ্কৃতকারী যেন উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, এজন্য বিজিবি আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সমন্বয় করা হচ্ছে।
সীমান্ত এলাকায় চোরাচালান, নাশকতা ও অপতৎপরতা রোধেও বিজিবি সতর্ক রয়েছে। পূজা শুরুর আগে থেকেই স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয় করে মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে ৪৯ ব্যাটালিয়ন (যশোর বিজিবি) সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সীমান্তবর্তী বর্ডার আউটপোস্টগুলোতে (বিওপি) জনবলও বাড়ানো হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ