ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২ দিন বন্ধ থাকবে সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের লেনদেন

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৫:১৮:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৫:১৮:২৩ অপরাহ্ন
২ দিন বন্ধ থাকবে সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের লেনদেন ফাইল ছবি
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি: সোনালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন আগামী দুইদিনের জন্য বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সিস্টেম সফটওয়্যারসহ ডেটাবেজ হালনাগাদ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
সোনালী ব্যাংকের লেনদেন ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। অপরদিক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর রাত ১১টা ৫৯ পর্যন্ত বন্ধ থাকবে। এসময়ে ব্যাংক দুটির গ্রাহকেরা কোনো লেনদেন করতে পারবেন না। এই নির্দিষ্ট সময়ে গ্রাহকদের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে বলে দুটি ব্যাংকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ