ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১২:১৭:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:১৭:৩৫ অপরাহ্ন
ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান টঙ্গী ও গাজীপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা। প্রথমে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় পর্যায়ক্রমে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। বর্তমানে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  
ফায়ার সার্ভিসের স্টেশন সিনিয়র অফিসার শাহিন আলম বলেন, সকাল ১০টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এদিকে ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, আগুনে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য জানতে ফায়ার সার্ভিসের কার্যক্রম ও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।


 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ