১০ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে ইনুর পক্ষে আপিল
আপলোড সময় :
১৪-১০-২০২৬ ১২:০৯:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১০-২০২৬ ১২:০৯:২৭ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ,আদালত ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে দশ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন ১৪ দলীয় জোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
আজ বুধবার (১৪ অক্টোবর) হাসানুল হক ইনুর আইনজীবী সিফাত মাহমুদ বলেন, সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন ১৪ দলীয় জোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
গত ৫ অক্টোবর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করে প্রসিকিউশন।
এর আগে গত ৩০ জুন ইনুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তিন অভিযোগে ১০ বছর করে ৩০ বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে একসঙ্গে সাজা বাস্তবায়ন হওয়ায় ১০ বছর খাটতে হবে তাকে।
আটটি অভিযোগে আন্দোলনকারীদের বিএনপি, জামায়াত, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে বলপ্রয়োগে উসকানি, ১৪ দলীয় জোট সরকারের অংশীদার জাসদের সভাপতি হিসেবে তার ঊর্ধ্বতন অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে নির্দেশনা, প্ররোচনা, উসকানি ও সহায়তা এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলন দমনের নির্দেশনার পর ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স