ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সক্ষমতাকে ভুলভাবে মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্র : আইআরজিসি

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৯:৪৯:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৯:৪৯:৫২ অপরাহ্ন
ইরানের সক্ষমতাকে ভুলভাবে মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্র : আইআরজিসি আইআরজিসির রাজনৈতিক বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:   ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটি ভেঙে পড়বে’ বলে যে ধারণা করা হয়েছিল, যুক্তরাষ্ট্র সেখানে ‘কৌশলগত ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার। 
আইআরজিসির রাজনৈতিক বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি বলেছেন, ওয়াশিংটন ইরানের অভ্যন্তরীণ স্থায়িত্বকে ভুলভাবে মূল্যায়ন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হিসাব-নিকাশ ‘ইরানি সমাজের বাস্তবচিত্র প্রতিফলনে চরমভাবে ব্যর্থ’ হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে জাভানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের আগের সময় থেকেই ওয়াশিংটন ধারাবাহিকভাবে তেহরানের ওপর চরম চাপ সৃষ্টি করে আসছে। তবে ইরানের ‘দৃঢ় অবস্থান ও কঠোর জবাবের’ মুখে যুক্তরাষ্ট্রের সেসব চেষ্টা ও উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ হয়েছে।
এদিকে, ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি-বাবাই দাবি করেছেন- ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধ প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের পাশে পেতে ব্যর্থ হয়েছে ও নিজের লক্ষ্য হাসিলে এখন তারা সম্পূর্ণ একাকী বা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
হামিদরেজা হাজি-বাবাই বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ও হুঁশিয়ারিগুলো প্রকৃতপক্ষে ‘আমেরিকার চরম হতাশা ও অসহায়ত্বের’ বড় প্রমাণ। তিনি আরও উল্লেখ করেন, বাস্তবে কোনো দেশের যদি কার্যকর পদক্ষেপ নেওয়ার আসল শক্তি বা সক্ষমতা থাকে, তবে তাকে বারবার হুমকির আশ্রয় নিতে হয় না।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ