ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন জবাবকে ‘অপর্যাপ্ত’ বলল ইরান, চুক্তি নিয়ে ধোঁয়াশা

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৮:৩৭:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৮:৩৭:৫১ অপরাহ্ন
মার্কিন জবাবকে ‘অপর্যাপ্ত’ বলল ইরান, চুক্তি নিয়ে ধোঁয়াশা ইরানের নিরাপত্তা প্রধান মহসেন রেজাই
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:   তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সাম্প্রতিক চিঠি চালাচালিতে সম্ভাব্য চুক্তির শর্ত ও অবস্থান ‘অস্পষ্ট’ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই।
গত মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের নতুন প্রস্তাব খারিজ করে দেন। অন্যদিকে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়েছিলেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তি করতে হলে তেহরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা ‘উল্লেখযোগ্যভাবে’ কমাতে হবে। খবর আলজাজিরার। 
ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত বক্তব্যে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব মহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্র এখন আমাদের চিঠির জবাব দিয়েছে। তাদের জবাবে তারা আমাদের কিছু শর্ত মেনে নিয়েছে। কিন্তু অন্য বিষয়গুলো এখনও অস্পষ্ট থেকে গেছে।
যুক্তরাষ্ট্রের এই মনোভাবের কড়া সমালোচনা করে রেজাই আরও বলেন, আমরা এখন আর আমেরিকানদের সেই চিঠির জবাব দেওয়ার প্রক্রিয়ায় নেই। তাদের পাঠানো এই জবাব একেবারেই অপর্যাপ্ত।
তিনি স্পষ্ট করে জানান, চুক্তি এগিয়ে নেওয়ার জন্য যে বিষয়গুলো এখনও ইরানের কাছে অস্পষ্ট বা ধোঁয়াশাচ্ছন্ন রয়ে গেছে, আমেরিকানদের সেগুলো স্পষ্ট করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ