ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনে কোন ধাপের ভোট কবে!

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৮:৩১:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৮:৩১:২৭ অপরাহ্ন
ইউপি নির্বাচনে কোন ধাপের ভোট কবে! নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ জানান, পাঁচটি ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সবগুলো ধাপের ভোটই হবে হবে বৃহস্পতিবার। প্রথম ধাপ ২১ জানুয়ারি, ২য় ধাপ ৪ ফেব্রুয়ারি,  ৩য় ধাপ ২৯ এপ্রিল, ৪র্থ ধাপ ১৩ মে এবং ৫ম ধাপের ভোট হবে ২৭ মে।
তিনি জানান, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়ে গেছে বা সময় ঘনিয়ে এসেছে, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এবং পরবর্তীতে অন্যান্য উপজেলায় পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনযোগ্য ইউপির বিস্তারিত তথ্য আগামী কয়েকদিনে জানানো হবে। আর ভোটের ৪৫ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মর্কতারা ঘোষণা করবেন বিস্তারিত তফসিল।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ