ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৭:৪৭:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৭:৪৭:৫৮ অপরাহ্ন
পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:    পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে অবস্থিত মনজুর খান প্লাজায় বিকেল ৫টা ২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বিকেল ৫টা ৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্ব হলেও যানজট ও রাস্তার পরিস্থিতির কারণে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছেন।
রাশেদ বিন খালিদ বলেন, মার্কেটে আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। এখনও আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ