ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

আপলোড সময় : ১১-১০-২০২৬ ১১:৫৯:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-১০-২০২৬ ১১:৫৯:৪১ পূর্বাহ্ন
সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে অবৈধভাবে ছয় নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে ওই ছয়জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
আজ রোববার (১১ অক্টোবর) ভোরে সীমান্তের ১৩৭ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে।
রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বেলায়েত হোসেন বলেন, ভোরে ভারতের দিগলকান্দি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন নারী-পুরুষকে ভারত থেকে এনে সীমান্তের নোম্যান্সল্যান্ডে জড়ো করেন। এ সময় বিজিবির টহল দল বিষয়টি দেখতে পেয়ে দ্রুত সতর্ক অবস্থান গ্রহণ করে। বিজিবির দৃঢ় অবস্থানের ফলে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়।
ক্যাম্প কমান্ডার আরও বলেন, পুশইনের অপচেষ্টা ব্যর্থ হওয়ার পর সকাল ৮টার দিকে বিএসএফ সদস্যরা ওই ছয়জনকে নোম্যান্সল্যান্ড থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবির সতর্ক নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ