দুই তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর মৃত্যু
আপলোড সময় :
০৯-১০-২০২৬ ১১:৫২:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-১০-২০২৬ ১১:৫২:২৭ পূর্বাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: রাজধানী ঢাকার ভাটারায় একটি ভবনের দুই তলা থেকে নিচে পড়ে প্রাণ গেছে ফুয়াদ নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদ সংলগ্ন বাসার সাততলা ভবনের দুইতলা থেকে নিচে পড়ে যান তিনি। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমরা ভাটারা সাঈদনগরে সাততলা বাসার দুইতলায় একটি বাসায় মেস ভাড়া করে থাকতাম। সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি ফুয়াদ রক্তাক্ত অবস্থায় পরে আছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স