ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছর চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি স্বাক্ষর

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:৫০:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৫:৫০:০৩ অপরাহ্ন
১৫ বছর চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি স্বাক্ষর ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   চট্টগ্রামে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তির অনুযায়ী, ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে ভিপি ওয়ার্ল্ড।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় আগারগাঁওয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম চুক্তিপত্রে সই করেন।
বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এই চুক্তির লেনদেন-সংক্রান্ত পরামর্শক ছিল।
নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “বাংলাদেশের পোর্ট ব্যবস্থাপনায়, কনটেইনার হ্যান্ডেলিং আধুনিক এবং প্রত্যাশা অনুসারে বিশ্বের মানদণ্ডের কাছে চলে যাচ্ছে। শীর্ষ পাঁচটি কোম্পানির মধ্যে তিনটিই এখন বাংলাদেশে এবং চিটাগাং পোর্টে"।
তিনি আরো বলেন, “নিশ্চিত করেছি আমাদের স্বার্থ, নিশ্চিত করেছি আমাদের অধিকার, নিশ্চিত করেছি আমাদের অর্থনৈতিক প্রাপ্তি, নিশ্চিত করেছি আমাদের কারিগরী বা টেকনিকেল যোগ্য অর্জনের প্রাপ্তি”।
দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড টার্মিনালটি পরিচালনা করে আসছিল। গত বছরের ৬ জুলাই তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরদিন বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক এর পরিচালনার দায়িত্ব নেয়। 
এনসিটিতে আন্তর্জাতিক অপারেটর নিয়োগের প্রক্রিয়া ২০১৯ সালে শুরু হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ