ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪২৮

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:০৭:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৫:০৭:০২ অপরাহ্ন
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত  ১৪২৮ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ :  দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২৮টি শিশু।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ৪০টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৪৪টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৯৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ৩৩২। এই সময়ে এক হাজার ২৫১টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ২০৭টি শিশু।
 ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ এক হাজার ৬২৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ১১৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৯২৭ রোগী, যাদের মধ্যে এক লাখ ৭১ হাজার ৬৮০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ