ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৪:২৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৪:২৮:৪৪ অপরাহ্ন
জলঢাকায়  সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ফাইল ছবি
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম্মুক্ত ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,ইজারায় অংশ নিতে বাধা ও জোর জবর দস্তি মূলক কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আঃ মালেক দুলাল নামে এক ভুক্তভোগী। 
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের পেট্রোল পাম্প এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার ভুট্টু, শ্রমিক নেতা আলতাফ হোসেন,রউফুল ইসলাম বাবুসহ অনেকে। 
সংবাদ সম্মেলনে পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ভুক্তভোগী আঃ মালেক দুলাল তাঁর লিখিত বক্তব্যে বলেন,পৌরসভার হাট বাজার ইজারা দরপত্র ও উম্মুক্ত নিলাম ডাকে অংশগ্রহণ করার লক্ষ্যে, ১০ লাখ ৫০ হাজার টাকার একটি পে-অর্ডার ও নগদ ২ লাখ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বুধবার (৭ অক্টোবর) সকাল ১১ টা ৪০ মিনিটে উপজেলা পরিষদে প্রবেশকালে সাবেক পৌর মেয়র এবং সাবেক উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ও শাহিনুর হক কালা বাবুর নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী জনগোষ্ঠী আমার উপর অতর্কিত হামলা করে মুঠোফোন কেড়ে নিয়ে এলোপাতাড়ি কিল ঘুসি মারতে মারতে আমার পকেটে থাকা নগদ ২ লাখ টাকা এবং পে- অর্ডারটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে আমাকে একটি দোকানে আটকিয়ে রাখে। 
সংবাদ সম্মেলনে আঃ মালেক দুলাল আরও বলেন, আমাকে আটকের বিষয়টি শোনার পর আমাকে উদ্ধারের জন্য তাৎক্ষণিক ঘটনাস্থলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম আসলে তারা ময়নুল ইসলামের সাথেও একই আচরণ করেন। অবরুদ্ধ অবস্থায় পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌর সচিব আশরাফুজ্জামানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে ঘটনার বিষয়ে অবগত করা হলেও তিনি কোনরূপ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি বরং সন্ত্রাসীদের সাথে গোপনে আঁতাত করে সরকারি রাজস্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিদিষ্ট হাট বাজার ইজারার কম দামে ৩ মাসের জন্য ইজারা প্রদান করেছেন বলে জানান ভুক্তভোগী আঃ মালেক দুলাল।
হামলার সাথে জড়িত সকলের গ্রেফতারের দাবি জানিয়ে, সংবাদ সম্মেলন শেষে জলঢাকা টু রংপুর মহাসড়কটি প্রায় তিন ঘন্টা অবরোধ করে রাখেন তারা।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ