ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঢাকার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১২:০৯:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১২:০৯:১৩ অপরাহ্ন
আজ ঢাকার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য ঢাকার কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 
বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সংবাদপড়ুন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা ঢাকার আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর হতে মিরপুর-১ গামী সড়কের ডানপার্শ্ব), শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া ওই সময়ে আশপাশের অন্যান্য এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।



 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ