ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৮ , মামলা ৫৩
আপলোড সময় :
০৮-১০-২০২৬ ১১:০৯:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৮-১০-২০২৬ ১১:২০:৩২ পূর্বাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো ডিএমপির মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৬৭ জন, ওয়ারী বিভাগ ৭৫ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১০২ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৬৩ জন, গোয়েন্দা বিভাগ নয়জন ও সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে তিন কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন, দুটি চাকু, একটি বাস, নয়টি মোবাইল ফোন, দুই হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, তিন হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প, নগদ এক লাখ ৫৬ হাজার ৩২ টাকা, ভেজাল ঔষধ ও প্রসাধনীসহ এগুলো তৈরির সরঞ্জাম (সিরাপ ৬২৭টি, ক্যাপসুল ছয় হাজারটি, ফেসওয়াস ৩০টি, শ্যাম্পু ৩১০টি, সাদা পাউডার পাঁচ কেজি, হাইজিন ওয়াসের খালি মোড়ক ও বোতল ১৫০টি, লেভেলবিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার যন্ত্রাংশ ছয়টি ও লেভেল লাগানোর দুটি সাচ) জব্দ করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স