ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে জেলা প্রশাসক এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১১:২৩:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১১:২৩:১৩ পূর্বাহ্ন
নীলফামারীতে জেলা প্রশাসক এর সাথে  সাংবাদিকদের মতবিনিময় সভা ফাইল ছবি
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীতে নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় নীলফামারীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা,সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। 
এ সময় জেলার সমস্যা ও জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। একইসঙ্গে নীলফামারীর উন্নয়ন ও সম্ভাবনাগুলো তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ