ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১১:৩৩:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১১:৩৩:০৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:  মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের ধারাবাহিক চালান অব্যাহত থাকা এবং জি৭ ভুক্ত দেশগুলোর জরুরি কৌশলগত রিজার্ভ থেকে তেল বাজারে ছাড়ার ঘোষণায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। 
তবে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলা ও উপসাগরীয় নৌপথে অনিশ্চয়তার কারণে বাজারে এখনও সতর্ক অবস্থান বজায় রেখেছেন ব্যবসায়ীরা। 
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজার সূচক পর্যালোচনা করে সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। 
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় সকাল ৬টা ৩ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি ৪ সেন্ট কমে ১০০ দশমিক ২৮ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১ সেন্ট বা ০.১ শতাংশ কমে দাঁড়ায় ৮৯ দশমিক ৩৩ ডলারে। 
সোমবারে প্রকাশিত সামুদ্রিক জাহাজ চলাচল সংক্রান্ত ট্র্যাকিং তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত মাসের শেষ দিকে চার দিন মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি হওয়া খনিজ তেলের পরিমাণ সংঘাত শুরুর পূর্ববর্তী রপ্তানি মাত্রাকেও ছাড়িয়ে গেছে। 
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা বিঘ্নিত হওয়া সত্ত্বেও এই তথ্যপ্রমাণ তুলে ধরেছে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা এখনও টেকসই রয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ