সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
আপলোড সময় :
০৫-১০-২০২৬ ০৮:১৫:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১০-২০২৬ ০৮:১৫:২৭ অপরাহ্ন
খলনায়ক ডন
বাংলা রিলিজ, বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ঢাকাইয়া চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
এদিন ডনের পক্ষে অ্যাডভোকেট মফিজুল ইসলাম আসলাম জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
গত ৯ আগস্ট ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে। এরপর গত ২৭ আগস্ট তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারেই আছেন।
এর মধ্যে একাধিকবার আবেদন করা হলেও তার জামিন মেলেনি।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স