শুটিংয়ে গুরুতর আহত অভিনেত্রী নুসরাত
আপলোড সময় :
০৪-১০-২০২৬ ০৫:০২:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১০-২০২৬ ০৫:০২:৫৫ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, বিনোদন ডেস্ক: নতুন সিনেমার শুটিংয়ে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী নুসরাত বারুচা। মেরুদণ্ডে আঘাত পাওয়ায় তাকে বর্তমানে বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।
কাজের ফাঁকে বালিতে ছুটি কাটানোর পরিকল্পনাও ছিল নুসরাতের। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই অনভিপ্রেত এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় আঘাতের বিষয়টি স্পষ্ট না হলেও পরে অভিনেত্রীর পিআর টিম নিশ্চিত করে যে, তার মেরুদণ্ডে চিড় ধরেছে। মুম্বাইয়ে পৌঁছানোর পর তার মেরুদণ্ডে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
বিদেশের মাটিতে বিপাকে পড়ার ঘটনা নুসরাতের জন্য নতুন নয়। এর আগে ইসরায়েলে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ছাড়াও ‘আকেলি’ ও ‘ছোরি ২’ সিনেমার শুটিংয়েও আঘাত পেয়েছিলেন তিনি।
এদিকে ব্যক্তিগত এই দুর্ঘটনার পাশাপাশি টাইগার শ্রফের বিপরীতে নতুন একটি সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। এতে আরও অভিনয় করছেন পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদব।
ডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা নুসরাত ২০১১ সালে ‘প্যায়ার কা পঞ্চনামা’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এরপর ‘সোন কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’ এবং ‘ছোরি’-র মতো ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স