ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা

আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১১:৪৮:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১১:৪৮:৪১ পূর্বাহ্ন
হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক :  হরমুজ প্রণালী এলাকায় দুটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। শুক্রবার সংস্থাটি জানায়, সাম্প্রতিক সময়ে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য এটি নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে এই নৌপথটি সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবহন করা হতো।
প্রতিবেদন অনুযায়ী, তেহরান বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং অনুমতি ছাড়া প্রণালীতে প্রবেশের অভিযোগে কয়েকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জবাবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোকে ঘিরে পাল্টা অবরোধ আরোপ করে, যাতে দেশটি তেল রপ্তানি করতে না পারে।
প্রথম জাহাজটিতে হামলার পর জাহাজটিতে অল্প সময়ের জন্য আগুন ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা।
জাহাজটি হরমুজ প্রণালী থেকে বেরিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। পরে সেটি আবার যাত্রা শুরু করতে সক্ষম হয়। তবে জাহাজটির কোথা থেকে যাত্রা শুরু হয়েছিল বা কোথায় যাচ্ছিল, সে বিষয়ে সংস্থাটি বিস্তারিত জানায়নি।
এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বদিকে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে আঘাত করা হয়েছে বলে খবর আসে। ওই জাহাজের সব নাবিক নিরাপদে আছেন এবং কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনাগুলো কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ