রূপপুরের পথে ইউরেনিয়াম
আপলোড সময় :
০৩-১০-২০২৬ ১১:৩৬:০০ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-১০-২০২৬ ১১:৩৬:০০ পূর্বাহ্ন
ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি : সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান নেওয়া হচ্ছে। আজ শনিবার (৩ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে জ্বালানিবাহী তিনটি লরি রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়। দুপুরের মধ্যেই পৌঁছানোর কথা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে রাশিয়া থেকে একটি বিশেষ কার্গো বিমানে করে এ জ্বালানি (ইউরেনিয়াম) বাংলাদেশে আনা হয়।
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা রয়েছে। দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর সমন্বয়ে গঠিত এ কেন্দ্রের দুই ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মোট চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স