ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুভশ্রীর কপালে দেবের চুমু, চর্চায় মেতেছেন নেটিজেনরা

আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৫:৩২:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৫:৩২:৩৯ অপরাহ্ন
শুভশ্রীর কপালে দেবের চুমু, চর্চায় মেতেছেন নেটিজেনরা ফাইল ছবি
বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:  সিনেমার প্রচারে গিয়ে আবারও আলোচনার কেন্দ্রে টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। ভারতের ত্রিপুরার আগরতলায় ‘দেশু ৭’ সিনেমার প্রচারণার মঞ্চে হঠাৎই শুভশ্রীর কপালে চুমু দেন দেব। মুহূর্তেই সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই দেব-শুভশ্রীর রসায়ন নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা।
গত ২৯ সেপ্টেম্বর ত্রিপুরার আগরতলায় অনুষ্ঠিত হয় ‘দেশু ৭’ সিনেমার বিশেষ প্রচারণা ও লাইভ ইভেন্ট। দেব ও শুভশ্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরেই ভিড় করেন ভক্তরা। পরে আগরতলার চিলড্রেনস পার্কে আয়োজিত অনুষ্ঠানে শুভশ্রীকে ককবরক ভাষাতেও কথা বলতে দেখা যায়।
তবে পুরো আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে দেব ও শুভশ্রীর মঞ্চ রসায়ন। সিনেমার জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এ পারফর্ম করার সময় আচমকাই শুভশ্রীর কপালে চুমু দেন দেব। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যেও শুরু হয় নানা ধরনের মন্তব্য। কেউ মজা করে লিখেছেন, ‘এরা ছবির জন্য আর কী কী করবে।’ আবার কারও মন্তব্য, ‘রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে।’ কেউ কেউ দেব-শুভশ্রীর রসায়নের প্রশংসা করে লিখেছেন, ‘দেব-শুভশ্রীর রসায়ন মানেই আগুন,  উফফফ, তোমরা কেন যে বিয়ে করলে না।’
দেব ও শুভশ্রীকে ঘিরে এমন আলোচনা অবশ্য নতুন নয়। এর আগেও কলকাতায় অভিনেতা জানিয়েছিলেন, তাদের নিয়ে নানা মন্তব্য ও জল্পনার কারণে প্রাক্তনের সঙ্গে কথা বলতেও ভয় পান তিনি। দুজনেই নিজেদের সম্পর্ককে স্বাভাবিকভাবে উপস্থাপনের চেষ্টা করলেও আশপাশের মানুষের নানা মন্তব্য সেটিকে কঠিন করে তুলছে বলেও জানিয়েছিলেন দেব। এমনকি তাদের নিয়ে যেভাবে জলঘোলা হচ্ছে, তাতে সিনেমার প্রচারণায় যেতেও ভয় লাগে বলে আক্ষেপ করেছিলেন তিনি।
প্রসঙ্গত, ‘দেশু ৭’ প্রধান চরিত্রে দেবের ৫০তম সিনেমা। এতে দেব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দেসহ আরও অনেকে।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ