ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১৪

আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৫:২৬:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৫:২৬:৪৮ অপরাহ্ন
হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১৪ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ :  সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১০ জনে। বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৩২ জন। গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৯২ হাজার ৮৬৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮২ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৬০২ জন।
গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭০ হাজার ৮৭৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট এক হাজার ৯ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ