ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩৯, মামলা ৩১

আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:২৫:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:২৫:১১ অপরাহ্ন
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩৯, মামলা ৩১ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ২৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ২০ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০২৮ পিস ইয়াবা, ১৭৫ গ্রাম হেরোইন, ১৩টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি ছোরা, ১টি রামদা, ১টি চাপাতি, ২টি সুইস গিয়ার চাকু, ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ