ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিন গ্রেপ্তার

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৪:৫৪:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৪:৫৪:৫৫ অপরাহ্ন
নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিন গ্রেপ্তার ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:   রাজধানীর ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর এবং নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ এক উড়ে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
বার্তায় ডিএমপি জানায়, ইসিবি চত্বর নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি।
গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার ‘নিউ গিনি প্রপার্টিজ’ হাউজিং কমপ্লেক্সের ভেতরে থাকা সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে সালমান মুক্তাদির সরাসরি ক্ষমতাসীন দলের সদস্যদের দায়ী করে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তবে তিনি নিজে স্বীকার করেন যে সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেনি।
অপরদিকে কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল মঙ্গলবার (সেপ্টেম্বর) সব ব্যাংকে চিঠি দিয়ে তার হিসাব খোলার ফরম, হালনাগাদ লেনদেন বিবরণীসহ যাবতীয় সব তথ্য চাওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ