ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১১:৫৮:১৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১১:৫৮:১৮ পূর্বাহ্ন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:   রাজধানী থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে মোট ২৬টি মামলা দায়ের করেছে পুলিশ।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৫১ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ৭১ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ১টি তলোয়ার, ১টি চাপাতি, ১টি লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির চাকতি, ১টি লোহার রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ