ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯২, মামলা ২৯

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ১১:৫০:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ১১:৫০:৩৬ পূর্বাহ্ন
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯২, মামলা ২৯ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:   ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৬৯ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ১০৫ জন, মিরপুর বিভাগে ১০৬ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৫ জন, গোয়েন্দা বিভাগে দুজন ও সিটিটিসি বিভাগে একজন।  
অভিযানকালে ৪ কেজি গাঁজা, ৪ হাজার ৫৩৩ পিস ইয়াবা, ৭৫ বোতল ফেনসিডিল, ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়াও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ