ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতে

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৭:৫৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৭:৫৩:৩৯ অপরাহ্ন
ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতে ফাইল ছবি
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  ইতিহাসেরবই পড়ুন
আজ  সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিরপুর-১ নম্বরে অবস্থিত ক্ষতিগ্রস্ত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শন করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি এই আর্থিক সহায়তার ঘোষণা দেন। 
পরিদর্শনকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, "আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক অপকর্ম করতে না পারে সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে ৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা উদ্বিগ্ন। সরকারি দলের আশ্রয় প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে ৷
 ডা. শফিকুর রহমান আরও দাবি করেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার সাহস কেউ পেত না ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল মুখোশধারী ব্যক্তি হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় । তারা সেখানকার নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুটে নেয় এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির ভবন ও স্থাপনা ভেঙে ফেলে।
স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেয় হামলাকারীরা। 
স্থানীয় সূত্রমতে, এই সমিতির কার্যক্রমের সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে । এই বর্বরোচিত ঘটনায় ইতিমধ্যে শাহ আলী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে । 
ঘটনার পর থেকেই জামায়াত আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র উদ্বেগ প্রকাশ করে এই হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছেন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ