ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর :ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৫:০৩:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৫:০৩:৪৫ অপরাহ্ন
এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর :ডা. শফিকুর রহমান ফাইল ছবি
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’
জামায়াত আমির বলেন, ‘কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?’
তিনি বলেন, ‘এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়। তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিল।’
‘সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে। অন্যদিকে চলছে এই খেলা,’ বলেন শফিকুর।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘আর কত দিন এ ধরনের খেলা চলবে?’
‘দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে,’ সতর্ক করেন তিনি।
এর আগে গতকাল ভোরে একদল হামলাকারী জোরপূর্বক মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রবেশ করে এবং একটি এক্সকাভেটরসহ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে অন্তত তিনটি স্থাপনা ভেঙে ফেলে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রায় ২০০ জন এই ভাঙচুরে অংশ নেয়, যাদের অনেকের মুখে মাস্ক ছিল।
কর্মকর্তারা অভিযোগ করেন, হামলাকারীরা কেন্দ্রটি থেকে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে প্রতিষ্ঠানটির কর্মীরা গতকাল স্বাস্ব্যসেবা কেন্দ্রের প্রাঙ্গণে মানববন্ধন করেন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ