ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১১:৩৬:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১১:৩৬:৩৫ পূর্বাহ্ন
জলঢাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত ফাইল ছবি
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি:  নীলফামারীর জলঢাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) শেষ বিকেলে উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা দিঘির পাড় এলাকায় সারমানো কোল্ড স্টোরেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি ইউনিয়নের মৃত হিরম্বের ছেলে পলাশ চন্দ্র রায় (১৯) ও তার স্ত্রী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালিগন্জ ডাঙ্গাপাড়া এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে মনি রানী (১৯)।
থানা সুত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে পলাশ ও তার স্ত্রী মনি রানী মোটরসাইকেল যোগে ডোমার থেকে জলঢাকার কালীগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে খারিজা গোলনা দিঘির পাড় এলাকার কোল্ড স্টোরেজ সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাহিন্দ্রা পিকআপের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়।
জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ডোমার থেকে কালীগঞ্জ আসার পথে বিপরীতমুখী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ