ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৬:২৯:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৬:২৯:০৩ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত শিশু
কক্সবাজার প্রতিনিধি,বাংলা রিলিজ:  কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত শিশুর সংখ‍্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ‍্যে ৪ জন ঘটনাস্থলে এবং ৪ হাসপাতালে মারা গেছেন।
এ ছাড়া জীবিত উদ্ধার ৫ শিশুকে ক্যাম্প ৩-এর জিকে হাসপাতাল, ক্যাম্প ৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প ৬-এর আইআরসি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ বুধবার (৮ জুলাই) দুপুরে আড়াইটর দিকে এই ঘটনা ঘটে। হতাহতরা সবাই রোহিঙ্গা শিক্ষার্থী।
স্বেচ্ছাসেবকদের সহায়তায় ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধার অভিযান শেষ হয়েছে। এপিবিএন পুলিশ এবং রোহিঙ্গারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
কুতুপালং ৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদরাসায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এ সময় ক্লাস চলছিল বলে জানা গেছে। এতে ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে ৪ শিশুর মৃত্যু নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত‍্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ‘এ-থ্রি’ ব্লকে ওই মাদরাসায় হঠাৎ পাহাড়ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারে ছুটে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে। 
এদিকে ভারী বর্ষণের কারণে আরো পাহাড় ধসের আশংকা করছে রোহিঙ্গারা।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ